২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশে রদবদলে ৯ এসপিকে বদলি

পুলিশ সুপার পদমর্যাদার ৯ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2021, 04:41 PM

Updated : 02 Aug 2022, 06:04 PM

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদের বদলির আদেশ হয়।

ঢাকা মহানগরের গুলশান বিভাগে উপ-কমিশনারের দায়িত্বে থাকা সুদীপ কুমার চক্রবর্তীকে বগুড়ার এসপি করে পাঠানো হয়েছে। বগুড়ার এসপি মো. আলী আশরাফ ভুঞাকে বরিশাল মহানগর পুলিশে পাঠানো হয়েছে।

পিরোজপুরের এসপির দায়িত্ব পেয়েছেন চট্টগ্রাম রেঞ্জের পুলিশ সুপার মো. সাইদুর রহমান। পিরোজপুরের এসপি হায়াতুল ইসলাম খানকে ঢাকা মহানগর পুলিশে বদলি করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের এআইজি মোহাম্মদ গোলাম আজাদ খানকে মানিকগঞ্জ জেলার এসপি করে পাঠানো হয়েছে। মানিকগঞ্জের এসপি রিফাত রহমান শামীমকে ঢাকা মহানগর পুলিশে বদলি করা হয়েছে।

পুলিশ সদরদপ্তরের আরেক এআইজি মো. শহীদুল ইসলামকে নোয়াখালীর এসপি করা হয়েছে। নোয়াখালীর এসপি মো. আলমগীর হোসেনকে পাঠানো হয়েছে ঢাকার এসবিতে।

শিল্পাঞ্চল পুলিশের ৪ নম্বর ইউনিটের পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেনকে এক নম্বর ইউনিটে বদলি করা হয়েছে।