রাজধানীতে হেরোইনসহ দুইজন গ্রেপ্তার
রাজধানীতে হেরোইনসহ দুজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব।
শাহজাহানপুর থানা এলাকার কমলাপুর পোস্ট অফিস গলি থেকে সোমবার সন্ধ্যায় মো. মনিরুজ্জামান (৩৮) ও মো. শহিদুল ইসলামকে (৪০) গ্রেপ্তার করা হয়।
র্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বীনা রানী দাস জানান, কমলাপুর পোস্ট অফিস গলিসংলগ্ন বটতলা চায়ের দোকানের সামনে হেরোইন বেচাকেনার খবর পেয়ে অভিযান চালানো হয়।
“সেখান থেকে ৫৮৫ গ্রাম হেরোইনসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।”
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবস্থার কথা স্বীকার করেছে।
