২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকনগরে পুড়ল কুমিল্লা পট্টি

রাজধানীর মানিকনগরের কুমিল্লা পট্টিতে আগুন লেগে পুড়ে গেছে শ খানেক ঘর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2021, 04:29 PM

Updated : 10 Oct 2022, 05:47 PM

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খানম জানান, রোববার বিকাল ৩টা ২০মিনিটে সেখানে আগুন লাগার খবর পান তারা।

অগ্নি নির্বাপক বাহিনীর নয়টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় বিকাল পৌনে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

Image
রাজধানীর মানিকনগরের কুমিল্লা পট্টিতে রোববার বিকেলে আগুন লেগে পুড়ে যায় বেশ কিছু টিনের ঘর।

রাজধানীর মানিকনগরের কুমিল্লা পট্টিতে রোববার বিকেলে আগুন লেগে পুড়ে যায় বেশ কিছু টিনের ঘর।

তবে ততক্ষণে সেখানকার প্রায় একশ টিনশেড ঘরের অধিকাংশই পুড়ে যায় বলে মুগদা থানার ওসি প্রলয় কুমার সাহা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “কুমিল্লা পট্টির কবরস্থানের পাশে প্রায় একশ ঘর কয়েকজন মালিক মিলে বস্তির আদলে তৈরি করেছেন। অধিকাংশ ঘর পুড়ে গেছে। তবে হতাহতের কোনো খবর এখনও আমরা পাইনি।”

আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ফায়ার সার্ভিস কর্মীরা।