২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শবে মেরাজ ১১ মার্চ

রজব মাসের চাঁদ শুক্রবার দেখা না দেওয়ায় বাংলাদেশে ইসলাম ধর্মানুসারীরা শবে মেরাজ পালন করবেন আগামী ১১ মার্চ রাতে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2021, 09:20 PM

Updated : 07 Apr 2022, 10:45 PM

শুক্রবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আলতাফ হোসেন চৌধুরী।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, শুক্রবার বাংলাদেশের কোথাও রজব মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শনিবার জমাদিউস সানি মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং রবিবার থেকে রজব মাস গণনা শুরু হবে।

ইসলাম ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, মেরাজের রাতে হজরত মুহাম্মদ (সা.) ঊর্ধ্বাকাশে গমন করে আল্লাহর সাক্ষাৎ লাভ করেন।

সারাবিশ্বের মুসলমানরা এ রাতটি ইবাদতের মধ্য দিয়ে পালন করে থাকেন। কুরআন তিলাওয়াত, নামাজ, জিকির, দোয়া-দরুদ, মিলাদ মাহফিলের মধ্য দিয়ে রাতটি কাটান তারা।