২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মান্নান হীরার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

নাট্যকার ও নির্দেশক মান্নান হীরার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2020, 10:15 PM

Updated : 18 Aug 2022, 04:16 PM

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে। 

শোক বিবৃতিতে শেখ হাসিনা বলেন, পথ নাটক আন্দোলনসহ দেশের নাট্যাঙ্গনে তার অনন্য অবদান জাতি স্মরণ রাখবে। 

প্রধানমন্ত্রী প্রয়াতের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বুধবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মান্নান হীরা মারা যান।

নাট্যজন মান্নান হীরার জীবনাবসান