২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেট্রোরেল: চন্দ্রিমা উদ্যানে বিকল্প সড়ক

মেট্রোরেলের নির্মাণ কাজের জন্য সড়ক বন্ধ থাকায় বৃহস্পতিবার থেকে রাজধানীর চন্দ্রিমা উদ্যান এলাকায় যানবাহন চলাচলের জন্য বিকল্প সড়ক উন্মুক্ত করা হবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2020, 01:17 AM

Updated : 18 Aug 2022, 04:12 PM

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও ট্রাফিক বিভাগের উপ-কমিশনার সাহেদ আল মাসুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা মহানগরের অন্যান্য স্থানের মতো আগারগাঁও অঞ্চলেও মেট্রোরেলের নির্মাণ কাজ চলমান রয়েছে।

“চন্দ্রিমা উদ্যান সংলগ্ন আগারগাঁও রোডে মেট্রোরেলের একটি স্টেশন নির্মিত হবে। এ কারণে উড়োজাহাজ ক্রসিং থেকে বিআইসিসি ক্রসিং পর্যন্ত সড়কটি সাময়িকভাবে বন্ধ থাকবে।

“উক্ত সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ ইতোমধ্যে চন্দিমা উদ্যান সংলগ্ন একটি বিকল্প সড়ক প্রস্তুত করেছে। বিকল্প সড়কটি মূল সড়কের পশ্চিম প্রান্ত ঘেঁষে অবস্থিত।”

জনসাধারণকে চন্দ্রিমা উদ্যান সংলগ্ন বিকল্প সড়কটি ব্যবহারের অনুরোধ করেন   তেজগাঁও ট্রাফিক বিভাগের এই কর্মকর্তা।