২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইইউবিএটিতে খাদ্য নিরাপত্তা নিয়ে সেমিনার

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) আয়োজিত এক ভার্চুয়াল সেমিনারে কোভিড-১৯ পরবর্তী বাংলাদেশে খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় সচেতন থাকার আহ্বান জানিয়েছেন বক্তারা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2020, 03:10 AM

Updated : 18 Aug 2022, 04:07 PM

আইইউবিএটি ইনস্টিটিউট অব এসডিজি স্টাডিজ এবং আরসিই গ্রেটার ঢাকার যৌথ উদ্যোগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় এই সেমিনার অনুষ্ঠিত হয়।

আইইউবিএটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক সমন্বয়ক জুয়েনা আজিজ এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

কৃষিতে অর্জিত সাফল্যকে ধরে রাখতে সৃষ্ট চ্যালেঞ্জগুলো মোকাবেলা এবং ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন অভীষ্ট লক্ষমাত্রা অর্জনসহ ক্রমবর্ধমান জনগোষ্ঠীর খাদ্য ও পুষ্টি চাহিদা মেটানোর জন্য কর্মপরিকল্পনা গ্রহণ করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ব খাদ্য সংস্থার টিম লিডার  ক্রিস্টোফার জনসন এবং সম্মানিত অতিথি হিসেবে ছিলেন এশিয়া-প্যাসিফিক আরসিই’র সমন্বয় কমিটির আবদেশ কুমার গাঙ্গোয়ার। আইইউবিএটি উপাচার্য অধ্যাপক আব্দুর রবের সভাপতিত্বে এ সেমিনার অনুষ্ঠত হয়।

সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন আইইউবিএটির ট্রেজারার এবং আরসিই গ্রেটার ঢাকার চেয়ারপারসন অধ্যাপক সেলিনা নার্গিস এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইইউবিএটি ইনস্টিটিউট অব এসডিজি স্টাডিজের পরিচালক এবং আরসিই গ্রেটার ঢাকার সমন্বয়কারী অধ্যাপক আতাউর রহমান।