২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সৌমিত্র চট্টোপাধ্যায় বেঁচে থাকবেন মানুষের হৃদয়ে: শেখ হাসিনা

পশ্চিমবঙ্গের প্রখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টেপাধ্যায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2020, 05:56 PM

Updated : 08 Apr 2022, 01:38 AM

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে।

শেখ হাসিনা এক শোকবার্তায় বলেন, “প্রতিভাবান এই শিল্পীর মৃত্যুতে অভিনয় জগতে এক বিশাল শূন্যতার সৃষ্টি হল।

“সৌমিত্র চট্টোপাধ্যায় তার সৃষ্টিশীল কর্মের মধ্য দিয়ে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।”

প্রধানমন্ত্রী প্রয়াত শিল্পীর আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

কলকাতার বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুরে সৌমিত্র চট্টোপাধ্যায় মারা যান।

অনেকের বিচারে ভারতীয় উপমহাদেশের অন্যতম সেরা এই অভিনেতার বয়স হয়েছিল ৮৫ বছর।