২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ত্র মামলা: সাহেদের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন বাদী

অস্ত্র আইনের মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ওরফে সাহেদ করিমের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2020, 02:45 PM

Updated : 18 Aug 2022, 03:45 PM

প্রথমদিন বৃহস্পতিবার ঢাকার এক নম্বর মহানগর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক (মহানগর দায়রা জজ) কে এম ইমরুল কায়েশের আদালতে সাক্ষ্য দেন মামলার বাদী অস্ত্র জব্দকারী মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক এসএম গাফফারুল আলম।

এদিন মামলার আলামত হিসেবে একটি পিস্তল এবং একটি গুলিসহ ম্যাগজিন আদালতে জমা দেওয়া হয়।

সাক্ষী পিস্তল, গুলি এবং কাঠগড়ায় দাঁড়ানো আসামি সাহেদকে শনাক্ত করেন। 

সাক্ষী জবানবন্দী দেয়ার পর আসামিপক্ষের আইনজীবী নাজমুল হোসেন তাকে আংশিক জেরা করেন।

অস্ত্র মামলায় সাহেদের বিচার শুরু  

রাষ্ট্রপক্ষের অন্যতম আইনজীবী সালাউদ্দিন হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জেরায় সাহেদের আইনজীবী এলোমেলো প্রশ্ন করতে থাকলে এর বিরোধিতা করেন তিনি।

এ সময় কাঠগড়ায় দাঁড়ানো সাহেদ তার আইনজীবকে ছাড় দেয়ার অনুরোধ করেন।

আগামী ১৩ সেপ্টেম্বর তার জেরা ও অপর সাক্ষীদের সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেন আদালত।

রিজেন্ট হাসপাতালে কোভিড-১৯ পরীক্ষা নিয়ে প্রতারণার মামলায় গোয়েন্দা পুলিশের রিমান্ডে থাকার সময় ১৮ জুলাই রাতে সাহেদকে নিয়ে উত্তরায় অভিযান চালিয়ে তার একটি গাড়ি থেকে গুলিসহ একটি পিস্তল এবং কিছু মাদক জব্দ করা

ওই ঘটনায় উত্তরা পশ্চিম থানায় অস্ত্র আইনে এই মামলা করে পুলিশ। এরপর গত ৩০ জুলাই ঢাকার মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. সাইরুল ইসলাম। সেখানে রাষ্ট্রপক্ষে মোট ১৪ জনকে সাক্ষী করা হয়।

গত ২৭ অগাস্ট সাহেদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন একই বিচারক।

অস্ত্র আইনের ১৯ (এ) ধারায় দায়ের করা এই মামলায় দোষী সাব্যস্ত হলে সবোর্চ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে।