বাগেরহাটের আ. লীগ নেতা মনসুর আলীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা ফকির মনসুর আলীর মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন বলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে।
ফকির মনসুর আলীর ছোট ছেলে ফকির নওশেরুজ্জামান লালন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তার বাবা ১২ অগাস্ট থেকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে সেখানেই তিনি মারা যান।
দুই দশকের বেশি সময় বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা ফকির মনসুর আলী নব্বইয়ের দশকে বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতির দায়িত্বও পালন করেছেন।
