এমডির সঙ্গে রিজেন্ট হাসপাতালের ৭ জন ফের রিমান্ডে
করোনাভাইরাসের পরীক্ষা না করে প্রতিবেদন তৈরি ও রোগীরদের থেকে বিপুল অর্থ আদায়সহ নানা অভিযোগের মামলায় রিজেন্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমানসহ আটজনকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের হেফাজত মঞ্জুর করেছে ঢাকার আদালত।
অন্য আসামিরা হলেন- রিজেন্ট হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আহসান হাবীব হাসান, হেলথ টেকনিশিয়ান আহসান হাবীব, হেলথ টেকনোলজিস্ট হাতিম আলী, রিজেন্ট গ্রুপের প্রকল্প প্রশাসক রাকিবুল হাসান ওরফে সুমন, মানবসম্পদ কর্মকর্তা অমিত বনিক, গাড়িচালক আবদুস সালাম ও হাসপাতালের কর্মী আবদুর রশিদ খান ওরফে জুয়েল।
অন্য মামলায় কাগারে থাকা মিজানুরকে রোববার নতুন করে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। আর বাকিদের দ্বিতীয় দফায় রিমান্ডের আদেশ দেন ঢাকার মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভূঁইয়া।
রিজেন্ট হাসপাতালের মালিক প্রতারক মোহাম্মদ সাহেদও এ মামলার আসামি হলেও অন্য মামলায় রিমান্ডে থাকায় এদিন তার রিমান্ড চাওয়া হয়নি বলে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী হেমায়েত উদ্দিন খান হীরণ জানান।
এছাড়া কামাল হোসেন নামের এক আসামি অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তার বিরুদ্ধে আবেদনের শুনানি হয়নি। আহসান হাবীবের পক্ষে আইনজীবী মো. নূরুল ইসলাম মিয়াজী রিমান্ড বাতিল এবং জামিন চান।
শুনানিতে তিনি বলেন, “এ মামলার কোনো কাগজপত্র রাষ্ট্রপক্ষ আমাদের দেখতে দেয়নি। রিমান্ড আবেদনের কাগজ আসামি পক্ষকে দেখতে দেওয়া হয়নি, যেটি বেআইনি।
“আমার মোয়াক্কেল সাহেদের প্রতিষ্ঠানে চাকরি করতেন ঠিকই। কিন্তু কোনো পরিচালক বা নীতি নির্ধারক ছিলেন না। কোনো প্রতারণার তথ্য তার জানা ছিল না। তাছাড়া যেহেতু নতুন তদন্ত কর্মকর্তা রিমান্ড চেয়েছেন সেহেতু আগের রিমান্ডে তথ্যের পর্ালোচনা নতুন আবেদনে থাকতে হবে। কিন্তু সেটি এ আবেদনে নেই- এটি অনিয়ম।”
এর আগে নতুন রিমান্ড আবেদন তাৎক্ষণিকভাবে এজলাসে রাষ্ট্রপক্ষ থেকে পড়ে শুনানো হয় ।
অমিত বণিকের আইনজীব সঞ্জীব কুমার সাহা রিমান্ড বাতিলে করে জামিনের শুনানিতে বলেন, সাহেদের একটি প্রকাশনার কাগজে তিনি কাজ করতেন । কয়েক মাসের পাওনা টাকা নেওয়ার জন্য সাহেদের কার্ালয়ে ডেকে নিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ঘটনা সম্পর্ তিনি কিছুই জানতেন না।
“ঘটনার অনেক আগে (চার মাস) সাহেদের ওই প্রকাশনার কাজ ছেড়ে দিয়েছিলেন। সেখানে তিনি প্রশাসনিক বিভাগে কাজ করতেন, কোনো নীতি নির্ধারক ছিলেন না। শুধু শুধু হয়রানির জন্য অতি উৎসাহী হয়ে এ মামলা করা হয়েছে। সাহেদের অন্যায়ের ভাগীদার তার কর্মচারীরা হবেন কেন?
মামলার আগের দুই তদন্ত কর্মকর্তা বদল হয়ে দায়িত্ব পান রাব-১ কর্মকর্তা সহকারী পুলিশ সুপার নজমুল হক।
আসামি মিজানুর রহমানের সাত দিন এবং অপর আসামিদের পাঁচদিন করে রিমান্ড আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
গত ২৪ জুলাই রাতে গোপালগঞ্জের একটি বাসা থেকে মিজানুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন আদালত তার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। রিমান্ড শেষে ৫ আগস্ট মিজানুর রহমান দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। ৮ জুলাই সাত আসামির ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। ১৪ জুলাই রিমান্ড শেষে তাদের কারাগারে পাঠানো হয়।
গত ৬ জুলাই রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। অভিযানে ভুয়া করোনা টেস্টের রিপোর্ট, করোনা চিকিৎসার নামে রোগীদের কাছ থেকে অর্থ আদায়সহ নানা অনিয়ম উঠে আসে। ৭ জুলাই রাতে উত্তরা পশ্চিম থানায় মামলা করে র্যাব। মামলায় ১৭ জনকে আসামি করা হয়।
