২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএমপিতে আরও ১৪ এডিসির কর্মস্থল পরিবর্তন

ঢাকা মহানগর পুলিশে অতিরিক্ত উপ-কমিশনার পদমর্যাদার ৭২ জন কর্মকর্তার দপ্তর পরিবর্তনের পর আরও ১৪ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2020, 08:46 PM

Updated : 18 Aug 2022, 03:19 PM

রোববার ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।

গোয়েন্দা উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মো. শাহজাহানকে গোয়েন্দা পুলিশ গুলশান বিভাগে বদলি করা হয়েছে।

বঙ্গভবনে নিরাপত্তায় থাকা জুয়েল রানাকে বদলি করা হয়েছে গোয়েন্দা ‍পুলিশের রমনা বিভাগে।

ডিএমপিতে কর্মরত অতিরিক্ত উপ-কমিশনার তাহমিদুল ইসলামক সুপ্রীম কোর্টে এন্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি বিভাগে বদলি  করা হয়েছে।

উত্তর বিভাগে কর্মরত মো. গোলাম সাকলায়েনকে গোয়েন্দা পুলিশ গুলশান বিভাগে বদলি করা হয়েছে।

গোয়েন্দা পুলিশের পূর্বের জোনাল টিমের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ বশির উদ্দিনকে মিরপুর গোয়েন্দা বিভাগে, ডিএমপির ক্রাইম-১ এ কর্মরত ইশতিয়াক হাসান আমীনকে গোয়েন্দা পুলিশ রমনা বিভাগে বদলি করা হয়েছে।

সংসদ ভবন নিরাপত্তায় দায়িত্ব পালন করে আসা অতিরিক্ত উপ-কমিশনার মো. আশরাফুল করিমকে গোয়েন্দা পুলিশ মিরপুরে আর গোয়েন্দা পুলিশ মিরপুর জোনাল টিমের দায়িত্বে থাকা আজহারুল ইসলাম মুকুলকে ওয়ারি বিভাগের গোয়েন্দা পুলিশে বদলি করা হয়েছে।

রমনা জোনাল টিমের শামসুল আরেফীনকে লালবাগ বিভাগের গোয়েন্দা পুলিশে আর ধানমন্ডি জোনাল টিমের মো. আহসান খানকে রমনা বিভাগের গোয়েন্দা পুলিশে বদলি করা হয়েছে।

ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার মো. কায়সার রিজভী কোরায়েশীকে গোয়েন্দা পুলিশ উত্তরা  বিভাগে আর মতিঝিল জোনাল টিমের আতিকুল ইসলামকে গোয়েন্দা মতিঝিল বিভাগে বদলি করা হয়েছে।

ডিএমপির মাহবুবুল হক সজীবকে লজিস্টিকস বিভাগে আর ডিএমপির মিডিয়া সেন্টারে দায়িত্ব পালন করে আসা মো. আবু আশরাফ সিদ্দিকীকে গোয়েন্দা পুলিশ ওয়ারী বিভাগে বদলি করা হয়েছে।

এদের মধ্যে ১০ জন কর্মকর্তাকে গত বৃহস্পতিবার বদলির আদেশ দিয়েছিলেন পুলিশ কমিশনার। কিন্তু রোববার তাদের আবার নতুন করে বদলির আদেশ দেন তিনি।

নতুন ১৫টি উপকমিশনারের পদ সৃষ্টির পর বৃহস্পতিবার পরিবর্তন করা হয়েছিল ৭২ জন অতিরিক্ত উপ-কমিশনার পদমর্যাদার কর্মকর্তাকে।

এতদিন ঢাকা মহানগর পুলিশের আটটি ক্রাইম বিভাগ, চারটি ট্রাফিক বিভাগ ও চারটি গোয়েন্দা বিভাগ ছিল আর ডিএমপিতে ৪২টি উপ-কমিশনারের পদ ছিল।

গত ১৫ মার্চ আরও ১৫টি উপ-কমিশনার পদ সৃষ্টি করা হয়।

বর্তমানে উপ-কমিশনার পদ সংখ্যা ৫৭টি। আর ক্রাইম বিভাগের সঙ্গে সমন্বয় করে আটটি ট্রাফিক ও আটটি গোয়েন্দা বিভাগ গঠন করা হয়েছে এবং প্রতিটি বিভাগে একজন উপ-কমিশনারকে দায়িত্ব দেওয়া হয়েছে।

পুরনো খবর:

ডিএমপির ২৮ উপ-কমিশনারের বদলি ও পদায়ন
ডিএমপিতে ৭২ অতিরিক্ত উপ-কমিশনারের কর্মস্থল পরিবর্তন