ডিএমপিতে ৭২ অতিরিক্ত উপ-কমিশনারের কর্মস্থল পরিবর্তন
ঢাকা মহানগর পুলিশে অতিরিক্ত উপ-কমিশনার পদমর্যাদার ৭২ জন কর্মকর্তার দপ্তর পরিবর্তন হয়েছে।
বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলির কথা জানানো হয়।
এতদিন ঢাকা মহানগর পুলিশের আটটি ক্রাইম বিভাগ, চারটি ট্রাফিক বিভাগ ও চারটি গোয়েন্দা বিভাগ ছিল আর ডিএমপিতে ৪২টি উপ-কমিশনারের পদ ছিল।
গত ১৫ মার্চ আরও ১৫টি উপ-কমিশনার পদ সৃষ্টি করা হয়।
বর্তমানে উপ-কমিশনার পদ সংখ্যা ৫৭টি আর ক্রাইম বিভাগের সঙ্গে সমন্বয় করে আটটি ট্রাফিক ও আটটি গোয়েন্দা বিভাগ গঠন করা হয়েছে এবং প্রতিটি বিভাগে একজন উপ-কমিশনারকে দায়িত্ব দেওয়া হয়েছে।
২০ জুন পুলিশ কমিশনার নতুন সৃষ্টি হওয়া ওই সব পদে নতুন উপ-কমিশনার পদায়নের আদেশ দেন। ফলে ওইসব পদেও নতুন করে অতিরিক্ত উপ-কমিশনার পদ সৃষ্টি হয়।
বৃহস্পতিবারের আদেশে দেখা যায়, নতুন সৃষ্টি হওয়া পদেই বেশি সংখ্যক কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
