২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিআরটিএর নতুন চেয়ারম্যান নুর মোহাম্মদ

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব নুর মোহাম্মদ মজুমদারকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2020, 05:17 PM

Updated : 18 Aug 2022, 03:16 PM

এই কর্মকর্তাকে চেয়ারম্যান নিয়োগ দিয়ে সোমবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বিআরটিএর চেয়ারম্যানের দায়িত্ব চালিয়ে আসা কামরুল আহসান গত ২৯ মার্চ অবসরোত্তর ছুটিতে (পিআরএল) গেছেন।

এরপর থেকে সংস্থাটির পরিচালক (প্রশাসন) মো. ইউছুব আলী মোল্লা চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব পালন করছিলেন।

আলাদা আদেশে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. এনামুল হককে স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে।