২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ কোরিয়া থেকে চিকিৎসা সামগ্রী আনল বিমানবাহিনী

বাংলাদেশ বিমান বাহিনীর একটি পরিবহন বিমান দক্ষিণ কোরিয়া থেকে চিকিৎসা সরঞ্জাম ও সুরক্ষা সামগ্রী নিয়ে দেশে ফিরেছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2020, 05:12 PM

Updated : 18 Aug 2022, 03:15 PM

শুক্রবার আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার রাতে বিমান বাহিনীর সি-১৩০জে পরিবহন বিমানটি দেশে পৌঁছায়।

দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা এয়ার কমডোর কাজী সফিকুল হাসানের উদ্যোগে কিছু বেসরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে সংগ্রহ করা এসব সামগ্রীর মধ্যে করোনাভাইরাস পরীক্ষার কিট, মাস্ক, নেগেটিভ প্রেশার মেশিন ও পিপিই রয়েছে।

এসব সামগ্রী আনার জন্য এয়ার কমডোর সৈয়দ সাইদুর রহমানের নেতৃত্বে বিমান বাহিনীর ১৫ জন ক্রু বুধবার দক্ষিণ কোরিয়া গিয়েছিলেন বলে আইএসপিআর জানিয়েছে।