২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কল্যাণপুরের সেই যুবকের মৃত্যু ‘ছাদ থেকে পড়ে’

রাজধানীর কল্যাণপুরে নিহত যুবকটি ছাদ থেকে পড়ে মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2020, 10:36 PM

Updated : 08 Apr 2022, 12:56 AM

সোমবার ভোর ৪টার দিকে নতুনবাজার এলাকায় রাস্তা থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে মিরপুর মডেল থানার পরিদর্শক (অপারেশন) দুলাল হোসেন জানিয়েছেন।

আশিকুজ্জামান (৩০) নামে ওই যুবকের বিস্তারিত পরিচয় জানা যায়নি। উদ্ধারের সময় তার পরণে কালো প্যান্ট ও গেঞ্জি ছিল।

দুলাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। ছাদে দুজনকে কথা বলতে দেখা গেছে।

“সে ছাদ থেকে পড়ে গেছে নাকি কেউ ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, তা তদন্ত করে দেখা হবে।”