কোভিড-১৯: বিচারকদের চিকিৎসার খবর রাখবেন ৫ কর্মকর্তা
সর্বোচ্চ আদালতের বিচারকদের কোভিড-১৯ সংক্রান্ত চিকিৎসা ব্যবস্থা ও যোগাযোগে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবরসহ পাঁচ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
বুধবার আলী আকবর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা আসে।
এতে বলা হয়, প্রধান বিচারপতির নির্দেশে পাঁচ কর্মকর্তা বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারকদের কোভিড-১৯ জনিত চিকিৎসা সেবায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।
বাকি কর্মকর্তারা হলেন হাই কোর্ট বিভাগের রেজিস্ট্রার গোলাম রব্বানী, আপিল বিভাগের রেজিস্ট্রার বদরুল আলম ভূঞা, হাই কোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন) মোহাম্মাদ ওসমান হায়দার এবং হাই কোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান।
বিচারকদের সাথে যোগাযোগে এই পাঁচ কর্মকর্তাদের মোবাইল ফোন ২৪ ঘণ্টা সচল রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।
