২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড-১৯: আরেক পুলিশ সদস্যের মুত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পুলিশের আরেক সদস্যের মৃত্যু হয়েছে। 

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2020, 12:50 PM

Updated : 18 Aug 2022, 03:02 PM

মজিবুর রহমান তালুকদার নামের ৫৬ বছর বয়সী ওই উপ পরিদর্শক পুলিশের বিশেষ শাখার পল্টন জোন-১ এ কর্মরত ছিলেন।

Image
এসআই মজিবুর রহমান তালুকদার

এসআই মজিবুর রহমান তালুকদার

রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের আইসিইউতে থাকা অবস্থায় সোমবার সকাল পৌনে ৯টায় তার মৃত্যু হয় বলে পুলিশ সদরদপ্তর জানিয়েছে।

কোভিড-১৯ মহামারীর মধ্যে দেশে এ পর্যন্ত ৯ জন পুলিশ সদস্যের মৃত্যু হল।

পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া) সোহেল রানা জানান, পরীক্ষায় করোনাভাইরাস ‘পজিটিভ’ আসায় এসআই মজিবুরকে গত ১১ মে রাজধানীর ইমপালস হাসপাতালে ভর্তি করা হয়।

পরে অবস্থার অবনতি হলে তাকে স্থানান্তর করা হয় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের আইসিইউতে। সোমবার সকালে সেখানেই তার মৃত্যু হয়।

মজিবুর রহমান তালুকদারের বাড়ি সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানার তারাকান্দি গ্রামে। তবে তার পরিবার বসবাস করে বগুড়া জেলার শাজাহানপুর থানার সাখ পাড়া গ্রামে। স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েকে রেখে গেছেন এসআই মজিবুর।

পুলিশ সদরদপ্তর জানিয়েছে, ইতোমধ্যে মজিবুরের মরদেহ পুলিশের ব্যবস্থাপনায় তার বগুড়ার বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে তার দাফন হবে।

পুলিশ বাহিনীতে এ পর্যন্ত ২ হাজার ৫৫৭ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে নয় জনের মৃত্যু হয়েছে, সুস্থ হয়েছেন ৩৮১ জন।

পুরনো খবর:

কোভিড-১৯ থেকে সেরে উঠলেন আরও ৪৬ পুলিশ সদস্য