কোভিড-১৯ থেকে সেরে উঠলেন আরও ৪৬ পুলিশ সদস্য
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন আরও ৪৬ পুলিশ সদস্য।
তাদের নিয়ে রোববার নাগাদ পুলিশের ৩৮১ সদস্য সুস্থ হলেন বলে এক কর্মকর্তা জানিয়েছেন। বাহিনীতে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৫৫৭ জন।
রোববার ৪৬ জন সুস্থ হয়ে রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ছেড়েছেন বলে পুলি সদর দপ্তর জানিয়েছে।
হাসপাতাল ছাড়ার সময় বরাবরের মতোই তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
বিশ্বময় মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের বাংলাদেশে সংক্রমনের শুরু থেকে তার বিস্তার ঠেকাতে কাজ করছে পুলিশ; ফলে তারাও আক্রান্ত হচ্ছে।
