২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ছেলের জন্ম দিলেন কোভিড-১৯ আক্রান্ত সেই নারী

করোনাভাইরাসে আক্রান্ত পুরান ঢাকার অন্তঃসত্ত্বা সেই নারী একটি ছেলের জন্ম দিয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2020, 05:58 PM

Updated : 10 Oct 2022, 07:10 PM

পুরনো খবর:

পুরান ঢাকার অন্তঃসত্ত্বা সেই নারীর করোনাভাইরাস শনাক্ত, এবারও পাশে পুলিশ

সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কোনো অস্ত্রোপচার ছাড়াই  স্বাভাবিকভাবে তিনি সন্তান প্রসব করেন বলে বংশাল থানার ওসি মো. শাহীন ফকির জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, মা ও সন্তান দুজনেই ভালো আছেন। ওই নারী এটা দ্বিতীয় সন্তান। সাত বছর বয়সী আরেকটি ছেলে আছে তার। তার স্বামী পুরান ঢাকার নয়া বাজারে একটি কাগজের দোকানের কর্মচারী।

“নবজাতকটিরও করোনাভাইরাস পরীক্ষা হবে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।”

করোনাভাইরাসের উপসর্গ থাকায় গত ৬ মে হাসপাতালে যেতে বিভিন্ন জায়গায় যোগাযোগ করে গাড়ি না পেয়ে পুলিশের শরণাপন্ন হয়েছিল ওই নারীর পরিবার।

কয়েক হাসপাতাল থেকে ব্যর্থ হয়ে ফেরার পর ঢাকা মেডিকেলে ওই নারীর নমুনা পরীক্ষা করতে দিতে সক্ষম হয় পুলিশ। পরে কিছু খাবার দিয়ে তাকে বাসায় পৌঁছে দিয়েছিল পুলিশ। ওই নারীর নমুনা পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ এসেছে।

১৭ মে ওই নারীর সন্তান জন্ম দেওয়ার সম্ভাব্য তারিখ ছিল। তবে চিকিৎসকের পরামর্শে তাকে পুলিশের গাড়িতে করে তাকে হাসপাতালে নেওয়া হয়।