২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দিল্লি থেকে ফিরলেন শতাধিক বাংলাদেশি

কোভিড-১৯ সংক্রমণের মধ্যে ভারতে আটকে পড়া আরও ১৩০ জন বাংলাদেশি দেশে ফিরলেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2020, 07:41 PM

Updated : 08 Apr 2022, 12:44 AM

মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় ১৩০ জন বাংলাদেশি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে দিল্লি থেকে ঢাকা এসেছেন বলে বিমানের জনসংযোগ শাখার উপ মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার জানিয়েছেন।

নতুন করোনাভাইরাস সংক্রমণের মধ্যে ভারত থেকে কয়েক ধাপে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটে এরইমধ্যে এক হাজারেরও বেশি বাংলাদেশি ফিরেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটেও এসেছেন কয়েকশ বাংলাদেশি।

এছাড়াও সৌদি আরব, ব্যাংকক, সিঙ্গাপুর, তুরস্ক ও মালদ্বীপ থেকেও বিভিন্ন এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে কয়েকশ বাংলাদেশি দেশে ফিরেছেন।