২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবাসী কল্যাণ ও রেল মন্ত্রণালয়ে নতুন সচিব

জনপ্রশাসনে রদবদলে নতুন সচিব পেয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং রেলপথ মন্ত্রণালয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2020, 05:06 PM

Updated : 18 Aug 2022, 02:57 PM

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজাকে রেলপথ মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

আর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমেদ মুনিরুছ সালেহীনকে পদোন্নতি দিয়ে সচিব করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় বৃহস্পতিবার পৃথক আদেশে এসব রদবদল করে।

চাকরির মেয়াদ শেষ হওয়ায় রেলপথ মন্ত্রণালযয়ে জ্যেষ্ঠ সচিব মো. মোফাজ্জেল হোসেন আগামী ৫ মে থেকে অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাচ্ছেন।