২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন পিছিয়েছে

সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ৩০ এপ্রিল ধার্য করেছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2020, 07:20 PM

Updated : 18 Aug 2022, 02:45 PM

সোমবার এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত সংস্থা র‍্যাব প্রতিবেদন দাখিল করেনি।

এজন্য ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমান প্রতিবেদন দাখিলের নতুন এ তারিখ ঠিক করেন। এ নিয়ে ৭২ বারের মতো প্রতিবেদন দাখিলের তারিখ পেছানো হল।

মামলায় রুনির বন্ধু তানভীর রহমানসহ মোট আসামি আটজন।

অন্য আসামিরা হলেন- ওই বাড়ির নিরাপত্তা রক্ষী এনাম আহমেদ ওরফে হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, বকুল মিয়া, মিন্টু ওরফে বারগিরা মিন্টু ওরফে মাসুম মিন্টু, কামরুল হাসান অরুণ,বাড়ির দারোয়ান পলাশ রুদ্র পাল ও আবু সাঈদ।

মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে ঢাকার পশ্চিম রাজাবাজারে তাদের ভাড়া বাসায় খুন হন।

থানা পুলিশ ও ডিবির হাত ঘুরে ঘটনার দুই মাস পর র‌্যাব তদন্তের দায়িত্ব পায়। এরপর দফায় দফায় সময় নিলেও এখনও প্রতিবেদন দিতে পারেনি তারা, ফলে শুরু করা যায়নি বিচার।

পুরনো খবর:

সাগরের মা বললেন, আসামিদের ‘ছেড়ে দেওয়া ‍উচিত’
সাগর-রুনি খুন: তদন্তের হাল জানাতে হাই কোর্টের নির্দেশ
সাগর-রুনি হত্যা মামলায় প্রতিবেদন শিগগির: পুলিশ