বাকি স্বাধীনতাবিরোধীদের পরিচয় প্রকাশের দাবি
স্বাধীনতার ৪৮ বছর পরে হলেও রাজাকারের তালিকা প্রকাশকে স্বাগত জানিয়ে বাকিদেরও পরিচয় প্রকাশের দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধারা।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তালিকা প্রকাশের পেছনে ‘রাজনৈতিক উদ্দেশ্য’ দেখলেও তার দলেরই নেতা আব্দুল মঈন খান একে দেখছেন ইতিবাচকভাবেই।
এই তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গে চলমান যুদ্ধাপরাধের বিচার কার্যক্রম আরও গতি পাবে বলেও আশা প্রকাশ করেছেন কেউ কেউ।
বিজয় দিবসে সোমবার সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসে শিশুরাও। ছবি: আসিফ মাহমুদ অভি
মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন বলেন, “এর আগে তো রাজাকারের তালিকা কোনো সরকারই করে নাই। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা এসে এবার তা করলেন। যদিও তা হওয়া উচিৎ ছিল দেশ স্বাধীনের সাথে সাথে। হয় নাই বলে আজকে রাজাকারের ছেলে-মেয়েরা উচ্চ পর্যায়ে যায়া আমাদের শাসন করতেসে।”
মুক্তিযুদ্ধে বাঙালির বিজয়ের ৪৮তম বার্ষিকীতে সোমবার সাভার জাতীয় স্মৃতিসৌধে হাজারো মানুষের ঢল। ছবি: আসিফ মাহমুদ অভি
সুলতান আহমেদ বলেন, “আজকে রাজাকারের তালিকা প্রকাশ হয়েছে। আরও আগে প্রকাশ হওয়া উচিৎ ছিল।”
“শান্তি কমিটির দালালরা আজ কোথায়, যারা রাজাকারদের রিক্রুট করেছে? আল বদর, আল শামসদের তালিকা কোথায়?”
মুক্তিযুদ্ধে বাঙালির বিজয়ের ৪৮তম বার্ষিকীতে সোমবার সাভার জাতীয় স্মৃতিসৌধে হাজারো মানুষের ঢল। ছবি: আসিফ মাহমুদ অভি
সেক্টর কমান্ডারস ফোরামের যুগ্ম মহাসচিব আবুল কালাম আজাদ পাটোয়ারী শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদনের পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এর (তালিকা) বাইরে অনেক রাজাকার রয়ে গেছে, আল বদর ও শান্তি কমিটির দালাল রয়ে গেছে। আল শামস রয়ে গেছে। তাদের তালিকা প্রকাশ করা হবে কবে?
মুক্তিযুদ্ধে বাঙালির বিজয়ের ৪৮তম বার্ষিকীতে সোমবার সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ছবি: আসিফ মাহমুদ অভি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকার ১৯৭৩ সালে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্টের আওতায় যে ৫২ জনের বিচার শুরু করেছিল, তার মধ্যে কুখ্যাত রাজাকার চিকন আলীসহ ২২ জনের ‘ফাঁসির দণ্ডাদেশ হয়েছিল’ বলে জানান আবুল কালাম আজাদ পাটোয়ারী।
বিজয় দিবসে সোমবার দলের নেতা-কর্মীদের নিয়ে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক শাহ আলম। ছবি: আসিফ মাহমুদ অভি
২০০৮ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় এসে সংবিধান সংশোধন করে যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শুরু করে। দেশ-বিদেশে নানা বাধা-সমালোচনার মুখে পিছপা না হয়ে বাংলাদেশ বিচারের কাঠগড়ায় দাঁড় করায় পাষণ্ড সেই খুনি, ধর্ষকদের।
বিজয় দিবসে সোমবার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন ১৪ দলের নেতারা। ছবি: আসিফ মাহমুদ অভি
একাত্তরে স্বাধীনতাবিরোধীদের সামনের কাতারে থাকা এসব যুদ্ধাপরাধীদের বিচারের পর এখন সমাজের আনাচ-কানাচে ঘাপটি মেরে থাকা যুদ্ধাপরাধীদের বিচারের দাবি উঠছে।
সেই দাবির মুখে বিজয় দিবসের আগের দিন সরকারের হাতে থাকা নথির তথ্য-উপাত্তের ভিত্তিতে একাত্তরে রাজাকার, আল-বদর, আল-শামস বাহিনীর বেতনভোগী ১০ হাজার ৭৮৯ জন স্বাধীনতাবিরোধীর প্রথম তালিকা প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
বিজয় দিবসে সোমবার কামাল হোসেনের নেতৃত্বে সাভার জাতীয় স্মৃতিসৌধে জাতীয় ঐক্যফ্রন্টের শ্রদ্ধা। ছবি: আসিফ মাহমুদ অভি
সরকার টানা ১০ বছর ধরে ক্ষমতায় থাকার পরেও এই তালিকা প্রণয়ন করতে এত দেরি করল কেন- এমন প্রশ্ন তুলেছেন গণফোরাম সভাপতি কামাল হোসেন।
বিজয় দিবসে সোমবার সাভারের জাতীয় স্মৃতিসৌধে আ স ম আব্দুর রবের নেতৃত্বে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) শ্রদ্ধা। ছবি: আসিফ মাহমুদ অভি
সাভারের স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকরা দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এ নিয়ে প্রশ্ন করলে তিনি কোনো জবাব দেননি।
বিজয় দিবসে নেতা-কর্মীদের নিয়ে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: আসিফ মাহমুদ অভি
তবে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দেওয়ার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ বিষয়টিকে আমি অন্যভাবে দেখি। তৎকালীন প্রত্যেকটি মানুষ মুক্তিযোদ্ধা ছিল। কেবলমাত্র গুটিকয়েক লোক বিরোধিতা করেছিল এবং আমরা জানি তারা কারা। তাদের তালিকা সরকার করতে চায় করুক।”
এই তালিকা নিয়ে ডাকসুর ভিপি নুরুল হক নূর বলেন, “স্বাধীনতার ৪৮ বছরেও আমরা বিচার শেষ করতে পারি নাই। বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত করা হচ্ছে। আজকে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। চাইলে বিচার দ্রুত শেষ করা যায়। কিন্তু রাজনৈতিক বিবেচনার কারণে এখনও বিচার শেষ করা যাচ্ছে না।”
মুক্তিযুদ্ধে বাঙালির বিজয়ের ৪৮তম বার্ষিকীতে সোমবার সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ছবি: আসিফ মাহমুদ অভি
বিজয় দিবসে সোমবার সাভারের জাতীয় স্মৃতিসৌধে রাশেদ খান মেননের নেতৃত্বে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা। ছবি: আসিফ মাহমুদ অভি
পরিবারের সঙ্গে হুইল চেয়ারে এসে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পরে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজকে এ বিজয় দিবসে এসেও মনে হয়, তেমন এক পরাধীনতার মধ্যে বাস করি, যে পরাধীনতা সমাজে উঁচু নিচু অনেক কিছু দেখা হয়। এমন করে যেন না দেখা হয়। আর স্বাধীনভাবে যেন আমরা মনের কথা প্রকাশ করতে পারি। তাহলে দেশ ভালো থাকবে। ”
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস বলেন, “সকলকে সোচ্চার হয়ে সত্যের পথে দাঁড়াতে হবে। আমরা যখন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব তখনই একাত্তরের শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানাতে পারব।”
ওই বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী সিরাজুম মুনিরা তৃপ্তি বলেন, “স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা অনেক কঠিন। প্রত্যেক নাগরিকের উচিৎ নিজ নিজ অবস্থানে থেকে দেশের জন্য কাজ করা।”
বিজয় দিবসে সোমবার সাভারের জাতীয় স্মৃতিসৌধে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শ্রদ্ধা। ছবি: আসিফ মাহমুদ অভি
তিনি বলেন, “আমাদের যে বিজয় অর্জিত হয়েছিল ৪৮ বছর আগে, আমরা সে বিজয়ের পথেই আছি। আমাদের ছেলে-মেয়েদের প্রত্যেকের ভেতরে বিজয়ের চেতনা ক্রমে বাড়ছে।”
একাত্তরের পরাজিত শক্তি যেন সমাজের উন্নয়নমূলক কর্মকাণ্ডে বাধা হতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান।
