২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে এবারও বিদ্যুৎ বিভাগ প্রথম

মন্ত্রণালয়গুলোর বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে এবারও প্রথম হয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2019, 10:40 PM

Updated : 10 Oct 2022, 09:42 PM

সোমবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়।

গত বছরও সব মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে প্রথম হয়েছিল বিদ্যুৎ বিভাগ। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫৭টি কর্মসম্পাদন সূচকের মধ্যে ৪৯টিতে বিদ্যুৎ বিভাগ শতভাগ পেয়ে ৯৬ দশমিক ৪৬ নম্বর অর্জন করে প্রথম হয়েছে। ৯৪ দশমিক ৭৬ নম্বর পেয়ে তৃতীয় হয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

৫১টি মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়ন মূল্যায়ন করা হয়।

Image
গত বছরও প্রথম হয়েছিল বিদ্যুৎ বিভাগ

গত বছরও প্রথম হয়েছিল বিদ্যুৎ বিভাগ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, “সবাই মিলে টিম ওয়ার্ক করার ফলে ধারাবাহিকভাবে সাফল্য এসেছে। এ সাফল্য ধরে রাখতে আরও পরিশ্রম করতে হবে।”

সাফল্যের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “বাংলাদেশ আলোর পথে এগিয়ে নেয়ার নেপথ্যের কারিগর বিদ্যুৎ বিভাগ এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।”