২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইনকিলাব সম্পাদকের বিরুদ্ধে দুদকের মামলা

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দৈনিক ইনকিলাবের সম্পাদক এ এম এম বাহাউদ্দীনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2019, 05:14 PM

Updated : 18 Aug 2022, 06:02 PM

সোমবার দুদকের ঢাকার এক নম্বর সমন্বিত জেলা কার্যালয়ে সহকারী পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন বাদি হয়ে এ মামলা করেন বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।

মামলায় ইনকিলাব এন্টারপ্রাইজ অ্যান্ড পাবলিকেশন্সের পরিচালক বাহাউদ্দীনের বিরুদ্ধে এককোটি ৭০ লাখ ২৯ হাজার ৩৯৩ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

এর মধ্যে ৮৯ লাখ ১৯ হাজার টাকার সম্পদের তথ্য তিনি দুদকের কাছে গোপন করেছেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

অর্থপাচার ঠেকাতে তিন বছর আগে স্বাধীনতাবিরোধী প্রয়াত মাওলানা আব্দুল মান্নানের ছেলে মাওলানা বাহাউদ্দীনের ব্যাংক ও ব্যাংকবহির্ভূত আর্থিক লেনদেন নজরদারির সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক।

বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ, বৈদেশিক মুদ্রা অপারেশনস ও বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগকে বাহাউদ্দীন যাতে নিজের ও পৈত্রিক সম্পত্তি বিক্রি করে পাচার করতে না পারে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থাসহ তার বৈদেশিক মুদ্রা লেনদেন নজরদারি নির্দেশনা দেওয়া হয়।

পুরনো খবর:

ইনকিলাব সম্পাদকের ‘অর্থপাচার’ ঠেকাতে উদ্যোগ