২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিআইবিএমে নতুন ডিজি আখতারুজ্জামান

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (গবেষণা) ড. মো. আখতারুজ্জামানকে প্রেষণে বাংলাদেশ ইন্সটিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) এর মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2019, 08:13 PM

Updated : 18 Aug 2022, 06:00 PM

মঙ্গলবার বিআইবিএমের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আখতারুজ্জামান বাংলাদেশ ব্যাংকের অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে ২০১০ সাল থেকে কর্মরত ছিলেন। এ সময় তিনি বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি প্রণয়ন এবং গবেষণা সংশ্লিষ্ট কাজের নেতৃত্ব দেন।

বাংলাদেশ ব্যাংকে কর্মরত অবস্থায় তিনি মুদ্রানীতি প্রণয়ন কমিটি, ফরেক্স রিজার্ভ ম্যানেজমেন্টের ইনভেস্টমেন্ট কমিটি, পিআরএসপি-২ এর মূল্যায়ন কমিটি, সপ্তম পঞ্চ বার্ষিক পরিকল্পনার প্যানেল অর্থনীতিবিদ এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) পরিচালনা পর্ষদের বিভিন্ন কমিটিতে দায়িত্ব পালন করেন।