২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে সিমেন্টের বস্তাচাপায় বৃদ্ধ শ্রমিকের মৃত্যু

রাজধানীর কদমতলীতে সিমেন্টের বস্তার নিচে চাপা পড়ে এক বৃদ্ধ শ্রমিকের মৃত্যু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2019, 06:21 PM

Updated : 18 Aug 2022, 05:59 PM

রোববার বিকালে ম্যাচ ফ্যাক্টরি এলাকায় ওই দুর্ঘটনায় আহত হয়েছেন তিন শ্রমিক।

নিহত শ্রমিকের নাম টিটু (৭০)।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ঢাকা ম্যাচ ফ্যাক্টরি  এলাকা থেকে আহত চারজনকে আনার পর চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

আহত তিনজনের অবস্থা তেমন গুরুতর নয় বলে জানান তিনি।

কদমতলী থানার ওসি জামাল উদ্দিন মীর বলেন, একটি গুদামে সারি করে রাখা সিমেন্টের বস্তা নামাতে গিয়ে সারি ভেঙ্গে কয়েকটি বস্তা শ্রমিকদের ওপর পড়লে তারা আহত হন।