২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৫ অক্টোবর মহাসমাবেশের ঘোষণা প্রাথমিকের শিক্ষকদের

সরকারি বেতন কাঠামোর একাদশ গ্রেডে উন্নীত করার দাবিতে ২৫ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2019, 11:55 PM

Updated : 18 Aug 2022, 05:50 PM

শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক মহাজোটের সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জাতীয় প্রাথমিক সহকারী শিক্ষক ফাউন্ডেশনের সভাপতি শাহীনুর আক্তার বলেন, ২৫ অক্টোবর সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে হবে এই মহাসমাবেশ।

এর আগে ১৮ অক্টোবর সকাল ১১টায় সব বিভাগে বিভাগীয় সমাবেশ করবেন শিক্ষকরা।

শাহীনুর বলেন, “সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন নির্ধারণের দাবিতে দীর্ঘ পাঁচ বছর আন্দোলন চলছে। কিন্তু প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সহকারী শিক্ষকদের দ্বাদশ গ্রেডে বেতন উন্নীতকরণের প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠায়, যা সহকারী শিক্ষকদের কাম্য নয়।”

তিনি বলেন, অর্থ মন্ত্রণালয় দ্বাদশ গ্রেডে উন্নীতকরণের সুযোগ নেই জানিয়ে ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

“সহকারী শিক্ষকদের দাবি অগ্রাহ্য করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় দ্বাদশ গ্রেডের যে প্রস্তাব পাঠিয়েছিল, সে প্রস্তাব প্রত্যাখ্যান করে সহকারী শিক্ষকদের বেতন একাদশ গ্রেডে নির্ধারণের প্রস্তাব পাঠানোর জোর দাবি জানাচ্ছি।”

বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি শাহিনুর আল আমিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সিনিয়র সহ-সভাপতি জহিরুল ইসলাম জাফর সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

পুরনো খবর:

‘মহাসমাবেশ’ করবেন প্রাথমিকের সহকারী শিক্ষকরা
প্রাথমিক শিক্ষকের সর্বনিম্ন বেতন ২০ হাজার টাকা দাবি