২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাসের ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু: মিরপুরে সড়কে সহপাঠিরা

মিরপুরে বাসের ধাক্কায় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী সাব্বির হত্যার প্রতিবাদে প্রায় তিন ঘণ্টা সড়ক অবরোধ আটকে বিক্ষোভ করেছে তার সহপাঠিরা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2019, 03:44 PM

Updated : 25 Jul 2022, 08:17 PM

সোমবার দুপুর থেকে নাহার একাডেমীর শিক্ষার্থীরা সাব্বির হত্যার প্রতিবাদে ইসিবি ক্যান্টিন এলাকায় সড়কে অবস্থান নেয় বলে পল্লবী থানার ওসি মো. নজরুল ইসলাম জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, তখন ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বিকেল পৌনে ৩টার দিকে তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।

পল্লবী থানাধীন মিরপুর ১২ নম্বর সেকশনের ২১ নম্বর  রোডে চার রাস্তার মোড়ে শনিবার বিকালে যাত্রীবাহী বাসের চাপায় গুরুতর আহত হয় নাহার একাডেমির ছাত্র সাব্বির (১২)। রোববার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল তার মৃত্যু হয়।

প্রজাপতি নামে ওই বাসের চালককে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি নজরুল।