২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট: দ্বিতীয় খেলায়ও বাংলাদেশের হার

শারীরিক প্রতিবন্ধীদের পাঁচ জাতির টি-টোয়েন্টি টুর্নামেন্টের দ্বিতীয় খেলায়ও হেরেছে বাংলাদেশ দল।

সুলাইমান নিলয়

ইংল্যান্ডের উস্টার থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2019, 09:05 PM

Updated : 08 Apr 2022, 04:33 PM

টুর্নামেন্টের তৃতীয় দিন বুধবার অনুষ্ঠিত খেলায় ভারতের কাছে ৫৯ রানে হেরেছে বাংলাদেশ।

ওল্ড এলিজাবেথান সিসি ক্লাব মাঠে এই খেলায় টসে জিতে ফিল্ডিং নেয় বাংলাদেশ।

২০ ওভার খেলে ভারত ১৮১ রান সংগ্রহ করে। জবাবে ২০ ওভারে ৯ উইকেটে ১২৩ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ দল।

তবে এতেও সেমিফাইনাল খেলার আশা হারাচ্ছেন না বাংলাদেশ দলের প্রধান কোচ রাশেদ ইকবাল।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সেমিফাইনালে খেলার আশা এখনও রয়েছে। আগামী দুই ম্যাচে জিতলে সেটি সম্ভব হতে পারে।”

এই টুর্নামেন্টে গ্রুপ পর্বে প্রতিটি দল চারটি করে ম্যাচ খেলবে। এরমধ্যে গ্রুপ চ্যাম্পিয়ন সরাসরি ফাইনালে চলে যাবে। দ্বিতীয় এবং তৃতীয় স্থান পাওয়া দুই দলের মধ্যে সেমি ফাইনাল হবে। ওই খেলায় বিজয়ী দল ফাইনালে যাবে।

এর আগে প্রথম ম্যাচে বাংলাদেশ আফগানিস্তানের কাছে হেরে যায়। গ্রুপ পর্বে আরও দুটো ম্যাচ এখন বাকি রয়েছে তাদের।

ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) উদ্যোগে ৫ অগাস্ট শুরু হওয়া এই টুর্নামেন্ট চলবে ১৫ অগাস্ট পর্যন্ত।

পুরনো খবর:

প্রতিবন্ধী ক্রিকেট: প্রথম খেলায় হারল বাংলাদেশ