২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ডাকাতি চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ৫

রাজধানীর খিলগাঁও এলাকা থেকে ডাকাতির চেষ্টার অভিযোগে পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2019, 03:19 PM

Updated : 18 Aug 2022, 05:34 PM

গ্রেপ্তাররা হলেন- শরীফ, রকি, রাশেদ, রিমন ও রিয়াদ।

সিগমা হাসপাতাল রোড এলাকায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মো. মাসুদুর রহমান জানান। তিনি বলেন, গ্রেপ্তারদের কাছ থেকে দুটি চাপাতি ও তিনটি ছুরি উদ্ধার করা হয়েছে।

ওই পাঁচজনকে আসামি করে খিলগাঁও থানায় একটি মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।