২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরও এক বছর যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত থাকছেন জিয়াউদ্দিন

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিনের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2019, 06:21 PM

Updated : 18 Aug 2022, 05:30 PM

১০ জুলাই অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য জিয়াউদ্দিনের চুক্তির মেয়াদ বাড়িয়ে বুধবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রতিমন্ত্রীর পদমর্যাদা ও বেতন-ভাতায় ২০১৪ সালের ২৫ জুন তিন বছরের চুক্তিতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিয়োগ পান জিয়াউদ্দিন। ২০১৭ সালের ৩১ মে তার চুক্তির মেয়াদ বাড়ায় সরকার।

চুক্তির মেয়াদ বাড়ায় আগের চুক্তির শর্ত ঠিক করে নতুন করে চুক্তিপত্র করতে হবে আদেশে বলা হয়েছে।

পররাষ্ট্র ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউদ্দিন কূটনীতিক কর্মজীবনে দেশে ও বিদেশে বহু দায়িত্ব পালন করেন। ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিফ অফ প্রটোকলের দায়িত্বেও ছিলেন তিনি।

শেখ হাসিনা ২০০৯ সালে সরকার গঠনের পর তাকে অ্যাম্বাসেডর অ্যাট লার্জ হিসেবে নিয়োগ দেন।

পুরনো খবর:

জিয়াউদ্দিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত