২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়াউদ্দিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2014, 06:42 PM

Updated : 22 Aug 2022, 06:34 PM

পররাষ্ট্র ক্যাডারের অবসরপ্রাপ্ত এই কর্মকর্তা ওয়াশিংটনে আকরামুল কাদেরের স্থলাভিষিক্ত হলেন।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় জিয়াউদ্দিনকে তিন বছরের চুক্তিতে রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ দিয়ে আদেশ জারি করে।

জিয়াউদ্দিন বর্তমানে অ্যাম্বাসেডর অ্যাট লার্জ হিসেবে কর্মরত রয়েছেন। এই নিয়োগ বাতিল করে তাকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
 

অবসরপ্রাপ্ত এই কূটনীতিক কর্মজীবনে দেশে ও বিদেশে বহু দায়িত্ব পালন করেন। ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিফ অফ প্রটোকলের দায়িত্বেও ছিলেন তিনি।

শেখ হাসিনা ২০০৯ সালে সরকার গঠনের পর জিয়াউদ্দিনকে অ্যাম্বাসেডর অ্যাট লার্জ হিসেবে নিয়োগ দেন।

এই মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার পরও তাকে সঙ্গে রাখেন শেখ হাসিনা। এখন তাকে নতুন দায়িত্ব দিয়ে ওয়াশিংটন পাঠানো হল।

আকরামুল কাদের ২০০৯ সালের অগাস্টে রাষ্ট্রদূত হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পান। পরে কয়েক দফায় তার চুক্তির মেয়াদ বাড়ানো হয়। জুনেই তার সর্বশেষ নিয়োগের মেয়াদ শেষ হচ্ছে।