‘বড়-ছোট’ দ্বন্দ্ব, ঢাকায় ছুরিতে স্কুলছাত্রের মৃত্যু
রাজধানীর গেণ্ডারিয়ায় বড় ও ছোটদের মধ্যে দ্বন্দ্বের জেরে ছুরিতে আহত নবম শ্রেণির এক ছাত্র চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
নিহত কিশোর (১৫) গেণ্ডারিয়া হাই স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
রোববার সকালে জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ওই ছাত্র।
“তাদেরকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে ওই ছাত্রের অবস্থার অবনতি হলে তাকে বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়। রোববার সকাল সোয়া ৬টার দিকে সে মারা যায়।”
তিনি বলেন, এ ঘটনায় আহত দুই কিশোরও এক সময় একই স্কলে পড়ত। এখন তারা পড়ালেখা করছে না।
পুলিশ কর্মকর্তা নূরুল আমিন বলেন, “প্রাথমিকভাবে জানা গেছে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে এ ঘটনা ঘটেছে।
একই ধরনের দ্বন্দ্বে গত ৩০ জুন হাজারীবাগে এক কিশোর ছুরিতে নিহত হয়েছিল।
