দিনাজপুর মেডিকেলে প্রসূতি ও শিশুর নতুন সুযোগ-সুবিধা
দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রসূতি মা ও শিশুর জন্য নতুন কর্যক্রম শুরু হয়েছে।
শনিবার নতুন এই কর্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য হুইপ এম ইকবালুর রহিম।
এই কারর্যক্রমের আওতায় রয়েছে শাড়ি, মশারি, তোয়ালে এবং নবজাতকের জন্য দুই সেট করে জামা।
এখন থেকে তারা এ সুযোগ-সুবিধা নিয়মিত ভোগ করবেন বলে জানান হুইপ রহিম।
ইকবালুর রহিম জানান, হাসপাতালের প্রসূতি বিভাগে সব ধরনের সুযোগ সুবিধা রাখা হয়েছে। কোনো মা এবং শিশু যেন কোনো ধরনের সমস্যায় না পড়েন সেদিকে সার্বক্ষণিক নজর দিতে বলা হয়েছে।
“আমাদের প্রসূতি মা ও নবজাতকের অন্য কোথাও চিকিৎসা নিতে যাওয়ার প্রয়োজন নেই।”
এই হাসপাতালের প্রতিটি বিভাগকে ক্রমান্বয়ে উন্নত করা হচ্ছে। এখানকার আইসিইউ বাংলাদেশের অন্য যেকোনো হাসপাতালের চেয়ে উন্নত উল্লেখ করে ইকবালুর রহিম বলেন, দিনাজপুরের রোগীরা এখন আর রংপুরে বা রাজশাহীতে যাচ্ছে না।
তিনি এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে বলেন, তার একান্ত প্রচেষ্টায় এই সফলতা এসেছে।
উদ্বোধন অনুষ্ঠানে দিনাজপুরের পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম, হাসপাতালের পরিচালক ডা. আবু মো. খইরুল কবীর প্রমুখ উপস্থিত ছিলেন।
