২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিপিএ-৫ না আসায় ঢাকায় শিক্ষার্থীর আত্মহত্যা

এসএসসি পরীক্ষায় আশানুরূপ ফল না হওয়ায় পুরান ঢাকায় এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2019, 01:53 PM

Updated : 08 Apr 2022, 04:09 PM

স্বজনদের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মিথিলা নামের ১৫ বছর বয়সী মেয়েটি পাস করেছে, কিন্তু ফল আশানুরূপ না হওয়ায়, মনের দুঃখে নিজের বাসায় গলায় ফাঁস দেয়।

“পরে তার বাবা ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

বংশাল থানার ওসি মো. সাহিদুর রহমান বলেন, “এবার এসএসসি পরীক্ষায় মিথিলা জিপিএ ৪ দশমিক ৩৯ পেয়েছিল। ‘এ’ প্লাস না পাওয়ায় মনের দুঃখে এ ঘটনা ঘটায় সে।”