২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫৪

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৫৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2019, 03:57 PM

Updated : 18 Aug 2022, 05:05 PM

নগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

মহানগর পুলিশের উপ-কমিশনার মো. মাসুদুর রহমান জানান, অভিযনে ৫ হাজার ৭৫৪টি ইয়াবা, কিছু হেরোইন, গাঁজা, ৩৫৯ বোতল ফেনসিডিল ও নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৭টি মামলা দায়ের করা হয়েছে বলে এই পুলিশ কর্মকর্তা জানান।