২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশাসনিক কর্মকর্তা পদে ১৪১ জনকে পদোন্নতি

মাঠ প্রশাসনে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কর্মরত ১৪১ জন কর্মচারীকে প্রশাসনিক কর্মকর্তা পদে পদোন্নতি দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2019, 03:04 PM

Updated : 18 Aug 2022, 05:03 PM

পদোন্নতির পর তাদেরকে পদায়ন করে বুধবার রাতে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

পদোন্নতিপ্রাপ্তরা জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অফিস সুপারিনটেনডেন্ট, সিএ (কনফিডেন্সিয়াল অ্যাসিস্টেন্ট) কাম-উচ্চমান সহকারী, প্রধান সহকারী, ট্রেজারি হিসাবরক্ষক, উচ্চমান সহকারী ও সাঁটলিপিকারের দায়িত্বে ছিলেন।