মগবাজারের এসকে টাওয়ারে আগুন
রাজধানীর মগবাজারে এসকে টাওয়ার নামের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার বিকাল পৌনে ৩টার দিকে মগবাজার রেলক্রসিং সংলগ্ন ভবনটির পঞ্চম তলায় আগুন লাগে বলে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মো. রাশেদ জানান।
“তবে আমাদের লোকজন পৌঁছানোর আগেই আগুন নিভে যায়।”
আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি রাশেদ।
