২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪ সংস্থার শীর্ষ পদে নতুন মুখ

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর ও ব্রডকাস্টিং অ্যান্ড ইনফরমেশন টেকনোলজিতে মহাপরিচালক এবং বাংলাদেশ কেমিকেল ইন্ডাস্ট্রিজ করপোরেশনে (বিসিআইসি) নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2019, 06:10 PM

Updated : 18 Aug 2022, 04:45 PM

সরকারি এই চার সংস্থার শীর্ষ পদে নতুন কর্মকর্তাদের নিয়োগ দিয়ে সোমবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব আবুল বাশার মো. আরশাদ হোসেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক নিয়োগ পেয়েছেন।

আর মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক নিয়োগ পেয়েছেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে সংযুক্ত ওএসডি অতিরিক্ত সচিব বদরুন নেছা।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সংযুক্ত ওএসডি অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথকে জাতীয় সংসদ সচিবালয়ের ব্রডকাস্টিং অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির মহাপরিচালক করেছে সরকার।

এছাড়া বিসিআইসির পরিচালক মো. হাইউল কাইয়ুমকে প্রতিষ্ঠানটি চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।