ডিজাব সভাপতি খায়ের, সম্পাদক আলমগীর
প্রতিরক্ষা বিষয়ক প্রতিবেদকদের সংগঠন ডিজাবের সভাপতি পদে আবুল খায়ের ও সাধারণ সম্পাদক পদে আলমগীর হোসেন নির্বাচিত হয়েছেন।
ডিজাবের সভাপতি আবুল খায়ের দৈনিক ইত্তেফাকের চিফ রিপোর্টার। তিনি ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনেরও সভাপতি। সাধারণ সম্পাদক আলমগীর দৈনিক সময়ের আলো’র অপরাধ বিষয়ক প্রধান প্রতিবেদক।
একবছর মেয়াদী এই কমিটিতে নির্বাচিত অন্য সদস্যরা হলেন সহসভাপতি ইউএনবি'র মুহাম্মদ জাহাঙ্গীর আলম, যুগ্ম সম্পাদক একুশে টিভির মিরাজ মিজু, অর্থ সম্পাদক বণিক বার্তা'র আয়নাল হোসেন, সাংগঠনিক সম্পাদক এসএ টিভির এম এম বাদশাহ, প্রচার প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক ভোরের কাগজের আসলাম রহমান, ক্রীড়া ও প্রশিক্ষণ সম্পাদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কামাল হোসেন তালুকদার এবং দপ্তর সম্পাদক দ্য ডেইলি সান’র আহমেদ উল্লাহ।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হলেন দৈনিক যুগান্তরের চিফ রিপোর্টার মাসুদ করিম, বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি জামাল উদ্দিন এবং ডেইলি অবজারভারের সিনিয়র রিপোর্টার মামুনুর রশীদ।
