২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বকশীবাজারে গাড়ির ধাক্কায় মটরসাইকেল আরোহী নারীর মৃত্যু

রাজধানীর বকশীবাজারে সিটি করপোরেশনের ময়লাবাহী গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক নারীর মৃত্যু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2018, 01:00 AM

Updated : 19 Aug 2022, 02:56 PM

শুক্রবার রাতের এ ঘটনায় নিহত তাজ মিয়া নূরজাহান কুসুনের (২২) স্বামী মটরসাইকেল চালক মো. আসিফ কিছুটা আহত হয়েছেন বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আবদুল খান জানিয়েছেন।

ঘটনার বিবরণে আসিফ সাংবাদিকদের জানান, তারা বংশাল মালিটোলা এলাকায় থাকেন। রাতে স্ত্রীকে মোটরসাইকেলে নিয়ে বাসায় ফিরছিলেন। রাত ১১টার দিকে বকশী বাজার এলাকায় ঢাকা মেডিকেলের নতুন ভবনের সামনের রাস্তায় দক্ষিণ সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ি তাদের ধাক্কা দেয়। এতে তারা দুজনই ছিটকে রাস্তার দুই পাশে পড়ে যান।

এরপর ময়লার গাড়িটি তার স্ত্রীর মাথার উপর দিয়ে চলে যায়।স্ত্রী হেলমেট পরা ছিলেন।তবে হেলমেট ফেটে তার মাথায় গুরুতর আঘাত লাগে।

পথচারীরা দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। পরে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসক নূরজাহানকে মৃত ঘোষণা করেন।