২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবদুল আউয়াল মিন্টুকে দুদকে তলব

ভুয়া নথি দেখিয়ে ঋণ নেওয়া, রাজস্ব ফাঁকি ও বিদেশে অর্থ পাচারসহ বিভিন্ন অভিযোগের বিষয়ে ব্যবসায়ী আবদুল আউয়াল মিন্টুকে জিজ্ঞাসাবাদ করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2018, 05:16 PM

Updated : 08 Apr 2022, 07:15 PM

তাকে ৫ নভেম্বর রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে তলব করা হয়েছে বলে জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, তাকে তলবের নোটিস বীর উত্তম সিআর দত্ত রোডের অ্যাংকর টাওয়ারে অবিস্থত মাল্টিমোড গ্রুপের ঠিকানায় পাঠানো হয়েছে। দুদকের উপ-পরিচালক সামছুল আলম তাকে জিজ্ঞাসাবাদ করবেন।

ভুয়া আর্থিক প্রতিবেদন তৈরি করে ঋণ নেওয়া, শত শত কোটি টাকা রাজস্ব ফাঁকি, ব্যাংক কর্মকর্তাদের সহযোগিতায় সন্দেহজনক লেনদেন ও বিদেশে অর্থপাচার এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনসহ বিভিন্ন অভিযোগ রয়েছে আবদুল আউয়াল মিন্টুর বিরুদ্ধে।

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু নব্বইয়ের দশকে শেখ হাসিনার ঘনিষ্টজন হিসাবে পরিচিত ছিলেন। পরে তিনি বিএনপিতে যোগ দিয়ে এখন দলটির ভাইস চেয়ারম্যান।

এর আগে বিগত সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় অন্য অনেক রাজনীতিবিদ ও ব্যবসায়ীর মতো মিন্টুও দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন।