২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাদ পড়লেন ৫ ডেপুটি অ্যাটর্নি জেনারেল

সুপ্রিম কোর্টে সরকারের আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে আসা পাঁচজন ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে অব্যহতি দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2018, 06:05 PM

Updated : 08 Apr 2022, 07:15 PM

এই পাঁচজন হলেন- জহিরুল হক জহির, আবদুল্লাহ আল মামুন, মো. জাহাঙ্গীর আলম, শেখ একেএম মনিরুজ্জামান কবীর ও মনজুর কাদের।

রাষ্ট্রপতির পক্ষে তাদের নিয়োগ আদেশ বাতিল করে মঙ্গলবার আদেশ জারি করেছে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটার অনুবিভাগ।

তবে তাদেরকে অব্যাহতি দেওয়ার কারণ আদেশে উল্লেখ করা হয়নি।   

পাঁচজনকে বাদ দেওয়ায় অ্যাটর্নি জেনারেলের দপ্তরে ডেপুটির সংখ্যা দাঁড়ালো ৬৮ জনে।

পুরনো খবর:

ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন ৩৪ আইনজীবী