২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন ৩৪ আইনজীবী

অ্যাটর্নি জেনারেলের দপ্তরে যোগ হয়েছেন আরও ৩৪ আইন কর্মকর্তা; ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে সুপ্রিম কোর্টে রাষ্ট্রপক্ষে মামলা লড়বেন তারা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2018, 03:58 PM

Updated : 19 Aug 2022, 01:21 PM

আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটার অনুবিভাগ বৃহস্পতিবার তাদের নিয়োগ সংক্রান্ত আদেশ জারি করে।

নতুন ডেপুটি অ্যাটর্নি জেনারেলরা হলেন- বশির আহমেদ, শেখ সাইফুজ্জামান (জামান), প্রতিকার চাকমা, ইয়াসমিন বিথী, তাইফুর কবির, সমরেন্দ্র নাথ বিশ্বাস, মো. আশেক মোমিন, মোহাম্মদ মোস্তফা জামাল, মো. আমিনুর রহমান চৌধুরী টিকু, এম এ কামরুল হাসান খান (আসলাম, বেগম খালেদা বিজলী, মো. জাবের, মো. গোলাম মোস্তফা, খন্দকার বশির আহমেদ, মো. মহিউদ্দিন দেওয়ান, শেখ সিরাজুল ইসলাম সিরাজ, ফরিদুল আলম তালুকদার, এস এম গোলাম মোস্তফা, জয়নাল আবেদীন (সেলিম), মো. এনামুল হক মোল্লা, অপূর্ব কুমার ভট্টাচার্য, এ কে এম দাউদুর রহমান মিনা, এ কে এম আমিন উদ্দিন, ব্যারিস্টার এ বি এম আব্দুল্লাহ আল মাহমুদ (বাশার), রাফি আহম্মেদ, মো. আমিনুল ইসলাম, জেসমিন সুলতানা (সামশাদ), নুসরাত জাহান, কাজী ইবাদত হোসেন, মো. মনোয়ার হোসেন, রহিমা খাতুন, এমরান আহম্মদ ভূঁইয়া, অরবিন্দ কুমার রায় ও এম ডি রেজাউল করিম।

 

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নতুন নিয়োগ পাওয়া ৩৪ ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে নিয়ে বর্তমানে ডিএজির সংখ্যা হল ৮০ জন।

আগে যে ১২১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল ছিলেন, তাদের মধ্যে কয়েকজন এবার ডেপুটি অ্যাটর্নি জেনারেল হওয়ায় সহকারী অ্যাটর্নি জেনারেলের সর্বশেষ সংখ্যা জানাতে পারেননি নাসির উদ্দিন।