এডুকেশন লিডারশিপ পুরস্কার পেল বাংলাদেশ ইউনিভার্সিটির তিন শিক্ষক
দেশের শিক্ষা ব্যবস্থায় অবদানের স্বীকৃতি হিসেবে ২০১৮ সালের জন্য সিএমও এশিয়া’স এডুকেশন লিডারশিপ পুরস্কার পেয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটির তিন শিক্ষক।
পুরস্কারপ্রাপ্তরা হলেন বাংলাদেশ ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আনোয়ারুল হক শরীফ, পরিচালক কাজী তাইফ সাদাত এবং ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ইকবাল আহমেদ।
সম্প্রতি ঢাকার র্যাডিসন হোটেলে এক অনুষ্ঠানে তাদের এ হাতে পুরস্কার তুলে দেওয়া হয় বলে বাংলাদেশ ইউনিভার্সিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
পরে বৃহস্পতিবার বাংলাদেশ ইউনিভার্সিটির আরবান ল্যাব মিলনায়তনে পুরস্কারপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা দেওয়া হয়।
