এফডিসিতে ভবন থেকে পড়ে মৃত্যু
ঢাকায় চলচ্চিত্র পল্লী এফডিসির একটি ভবন থেকে পড়ে এক কর্মীর মৃত্যু হয়েছে।
রোববার রাতে এফডিসি থেকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সিদ্দিককে।
কর্তব্যরত চিকিৎসক দেখার পর তাকে মৃত ঘোষণা করেন বলে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাবুল মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
তিনি বলেন, “অতিরিক্ত মদ্যপানের কারণে নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে সিদ্দিকুর দোতলা ভবন থেকে পড়ে যান। মাথায় আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”
