২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গারো মা-মেয়ে হত্যা মামলার প্রতিবেদন ফের পিছিয়েছে

রাজধানীর গুলশানের কালাচাঁদপুরে গারো মা-মেয়ে হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পিছিয়ে আগামী ২৫ সেপ্টেম্বর ঠিক করেছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2018, 05:59 PM

Updated : 19 Aug 2022, 02:28 PM

সোমবার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার পরিদর্শক মো. সালাউদ্দিন মিয়া প্রতিবেদন দাখিল করেননি।

এজন্য ঢাকা মহানগর হাকিম আসাদুজ্জামান নূর নতুন তারিখ ঠিক করেন।

গত ২০ মার্চ সন্ধ্যায় কালাচাঁদপুরের শিশু মালঞ্চ স্কুলের গলিতে একটি চারতলা ভবনের চতুর্থতলার ফ্ল্যাট থেকে বেসেত চিরান (৬৫) ও তার মেয়ে সুজাতা চিরানের (৪২) লাশ উদ্ধার করে পুলিশ।

সুজাতাকে কুপিয়ে এবং তার মাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছিল বলে তখন জানিয়েছিল পুলিশ।

ওই ঘটনায় সুজাতার স্বামী আশিষ মানখিন গুলশান থানায় মামলা করেন। মামলায় সুজাতার বোনের ছেলে সঞ্জীব এবং তার তিন বন্ধুকে আসামি করা হয়।

গ্রেপ্তারের পর সঞ্জীব চিরান, রাজু সাংমা, প্রবীণ সাংমা ও শুভ চিসিম আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন।

আরও খবর

গারো মা-মেয়ে হত্যা মামলায় পিছিয়েছে তদন্ত প্রতিবেদন  

গারো মা-মেয়ে হত্যা: স্বজনসহ দুজনের স্বীকারোক্তি, দুজন রিমান্ডে  

‘ইস্টার সানডের’ জন্য টাকা লুটতে এসে নানি-খালাকে হত্যা  

গারো মা-মেয়ে হত্যার ৪ আসামি শেরপুরে গ্রেপ্তার  

ঢাকায় গারো মা-মেয়ে হত্যায় স্বজনকে সন্দেহ  

ঢাকায় নিজেদের বাসায় গারো মা-মেয়ের লাশ