২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদকবিরোধী অভিযানে ঢাকায় আটক  ৫৭

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৫৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2018, 05:30 PM

Updated : 19 Aug 2022, 02:28 PM

ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মো. মাসুদুর রহমান সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে  তাদের গ্রেপ্তার করে।

“তাদের কাছে  ১১ হাজার  ১৫৯টি  ইয়াবা বড়ি,  ৯৮৫ পুরিয়া হেরোইন,  দেড় কেজি গাঁজা ও ২৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।”

এছাড়াও এই অভিযানে তিন হাজার ৬০৯ পিস ইয়াবা ট্যাবলেট,  ৪৪৬ পুরিয়া হেরোইন,  সাত  কেজি গাঁজা ও ২৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
মাসদুর বলেন, “তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে  মামলা করা হয়েছে।”